আলিপুরদুয়ারে নির্মীয়মান মহা সড়কে টোটো দুর্ঘটনায় মৃত গৃহবধূ | The 4th Column

আলিপুরদুয়ারে নির্মীয়মান মহা সড়কে টোটো দুর্ঘটনায় মৃত গৃহবধূ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৯ সেপ্টেম্বর ২০২৫ :-

— প্রতীকী ছবি

মঙ্গলবার সকালে আলিপুরদুয়ারের ফালাকাটা-সলসলাবাড়ি ২৭ নম্বর জাতীয় সড়কের রাইচেঙ্গা এলাকায় একটি মর্মান্তিক টোটো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৬ বছর বয়সী এক গৃহবধূ, যার নাম ঝর্ণারাণি নাথ। তিনি জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ডালিমপুরের বাসিন্দা।
দুর্ঘটনার সময় তিনি আত্মীয়ের বাড়ি থেকে টোটোয় চেপে নিজের বাড়িতে ফিরছিলেন। নির্মাণাধীন রাস্তার বেহাল অবস্থার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার ফলে ঝর্ণারাণি নাথ গুরুতরভাবে মাথায় ও বুকে আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ একটি দুর্ঘটনার মামলা দায়ের করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!