নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম , ১৭ মার্চ ২০২৫ :-

আসন্ন নির্বাচনকে সামনে রেখে রণকৌশল তৈরিতে সোমবার আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে জেলা তৃণমূল কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে দলের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক সহ দলের সকল স্তরের জেলা নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠকটি রুদ্ধদ্বার, যেখানে মূলত আসন্ন নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে।
সূত্রের খবর, বৈঠকে ভোটের লড়াইয়ে বুথ স্তর থেকে জন সংযোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও, একটি নির্বাচনী কোর কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নির্বাচনের সার্বিক রূপরেখা পরিচালনা করবে।
বৈঠকে ছাত্র যুব ছাড়াও জেলা তৃণমূলের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নির্বাচনের আগে দলের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।