কন্যাশ্রী সেলে ছাত্রীদের যৌ//ন হে//নস্থা: অভিযুক্ত শিক্ষক সাসপেন্ড
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার, শামুকতলা, ২২ ডিসেম্বর ২০২৫:

বিদ্যালয়ের কন্যাশ্রী সেলের কম্পিউটার রুমে ছাত্রীদের যৌ/ন হে/নস্থা করার অভিযোগে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। আলিপুরদুয়ারের শামুকতলা থানার অন্তর্গত একটি হাইস্কুলের অভিযুক্ত ভূগোল শিক্ষক তরলমতি পালকে ( নাম পরিবর্তিত) সাসপেন্ড করা হয়েছে। পর্ষদের এই নির্দেশিকা ইতিমদ্যেই জেলা শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট বিদ্যালয়ে পৌঁছেছে।
ঘটনার প্রেক্ষাপট:
অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষক কন্যাশ্রী প্রকল্পের কাজের নাম করে ছাত্রীদের কম্পিউটার রুমে ডেকে অশালীন আচরণ করতেন। বিষয়টি ছাত্রীরা কয়েকজন শিক্ষিকাকে জানালেও প্রথমে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ। পরবর্তীতে প্রধান শিক্ষক বিষয়টি ঘরোয়াভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে আলিপুরদুয়ার জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (CWC) ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে এবং পুলিশের কাছে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই পাঁচ মাস আগে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
বর্তমান পরিস্থিতি:
মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। তদন্ত প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে এবং অভিযুক্ত শিক্ষক যাতে কোনোভাবে সাক্ষী বা প্রমাণকে প্রভাবিত করতে না পারেন, সেই কারণেই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শক রবীনা তামাং জানিয়েছেন, নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি ভাস্কর মজুমদার বিষয়টিকে বিচারাধীন বলে মন্তব্য এড়িয়ে গেলেও জানিয়েছেন, স্বচ্ছ তদন্তের স্বার্থেই এই সাসপেনশন। এই ঘটনায় গোটা জেলার শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।