শামুকতলায় পুলিশের বড়সড় অভিযান: প্রায় ২ হাজার বস্তা সুপারি আটক, সিল করা হলো গুদাম | The 4th Column

শামুকতলায় পুলিশের বড়সড় অভিযান: প্রায় ২ হাজার বস্তা সুপারি আটক, সিল করা হলো গুদাম
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৮ নভেম্বর ২০২৬ :-

নিজস্ব সংবাদদাতা, শামুকতলা: আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত উত্তর পারোকাটায় সন্দেহজনক সুপারির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকার একটি গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ সুপারি আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর পারোকাটার একটি গুদামে বেআইনিভাবে বিপুল পরিমাণ সুপারি মজুত করে রাখা হয়েছে বলে তথ্য ছিল। সেই খবরের ভিত্তিতেই পুলিশ সেখানে অতর্কিতে তল্লাশি অভিযান চালায়। গুদামটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক প্রায় ২,০০০ বস্তা সুপারি উদ্ধার করা হয়েছে। সুপারির উৎস ও নথিপত্র নিয়ে স্পষ্ট কোনো তথ্য না পাওয়ায় প্রাথমিকভাবে সন্দেহজনক বিবেচনা করে সমস্ত সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে এবং গুদামটি সিল করে দেওয়া হয়েছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই মজুত করা সুপারির পেছনে কারা জড়িত এবং এগুলো কোথা থেকে এনে কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে শামুকতলা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!