প্রতিভা অন্বেষণ অভীক্ষায় সাফল্য, আলিপুরদুয়ারে পুরস্কৃত ১৮২ পড়ুয়া | The 4th Column

প্রতিভা অন্বেষণ অভীক্ষায় সাফল্য, আলিপুরদুয়ারে পুরস্কৃত ১৮২ পড়ুয়া
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৫ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার: আচার্য প্রফুল্ল চন্দ্র রায় প্রতিভা অন্বেষণ অভীক্ষা–২০২৬-এর জেলা ও কেন্দ্র স্তরের ১৮২ জন কৃতী পড়ুয়াকে পুরস্কৃত করা হল আলিপুরদুয়ার পৌর ভবনে। চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীরা এই সম্মাননা পেয়েছে।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ফাউন্ডেশনের পরিচালনায় এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের বিদ্যালয় শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও সরস্বতী বন্দনার মাধ্যমে।

উপস্থিত ছিলেন বিধায়ক পরিতোষ দাস, আলিপুরদুয়ার ডিপিএসসি চেয়ারম্যান দিলীপ পাল, সংগঠনের রাজ্য অতিরিক্ত সাধারণ সম্পাদক অসীম কুমার দাস, রাজ্য সহসভাপতি দেবাদিত্য মণ্ডলসহ অন্যরা।

জেলা কনভেনার বিপ্লব মজুমদার জানান, এবার জেলার ১৫টি কেন্দ্রে প্রায় ৪৩০০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তাঁদের মধ্যে তিনজন রাজ্যস্তরেও স্থান পেয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!