বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রথমবার ক্যামেরাবন্দী হল বিরল spotted linsang, উচ্ছ্বসিত বন দফতর
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ৩০ মার্চ, ২০২৫:

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইতিহাসে এক নতুন পালক জুড়ল। এই প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল অধরা spotted linsang (Prionodon pardicolor)। বন দফতর সূত্রে খবর, সম্প্রতি একটি wildlife survey চলাকালীন এই বিরল, নিশাচর মাংসাশী প্রাণীটিকে ক্যামেরাবন্দী করা হয়েছে। লম্বাটে শরীর এবং সারা গায়ে ছোপ ছোপ দাগযুক্ত এই প্রাণীটি ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত সবচেয়ে ছোট Viverrid প্রজাতি।

এই আবিষ্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে বক্সা ব্যাঘ্র প্রকল্পে এই প্রজাতির উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হল। এটি এই অঞ্চলের জীববৈচিত্র্যের প্রাচুর্যকে আরও একবার তুলে ধরল। Spotted linsang মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে দেখা যায় এবং উত্তরবঙ্গে এর উপস্থিতি পূর্বে নিশ্চিতভাবে জানা যায়নি।
বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই আবিষ্কার বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনভূমি এবং বন্যপ্রাণীদের সংরক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। এই বিরল এবং অপেক্ষাকৃত কম পরিচিত বন্যপ্রাণীটির সুরক্ষা নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে।
এই সাফল্যের জন্য বন দফতরের কর্মীরা উচ্ছ্বসিত । তারা মনে করছেন, এই আবিষ্কার বক্সা ব্যাঘ্র প্রকল্পের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে । ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর সন্ধান এবং তাদের সংরক্ষণে নতুন দিশা দেখাবে এই নতুন সন্ধান, আশা পরিবেশ প্রেমী মহলের ।