ঘরঘরিয়ায় সোনাপুর পুলিশের অভিযান, ব্রাউন সুগার উদ্ধারে গ্রেফতার দুই যুবক | The 4th Column

T4C100 | খবর বিশদে

ঘরঘরিয়ায় ৪৮.৩৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার দুই
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৮ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার থানার অন্তর্গত ঘরঘরিয়ায় অষ্টমী মেলার মাঠের কাছে মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৬ নভেম্বর সোনাপুর ফাঁড়ির একটি পুলিশ দল সমীর রায় (২৩) ও রাজেশ সাহা (৩০)-কে আটক করে। তাঁদের যৌথ হেফাজত থেকে ৪৮.৩৬ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

উপস্থিত সাক্ষীদের সামনে বাজেয়াপ্ত তালিকা তৈরি করে উদ্ধার হওয়া মাদক সিল ও লেবেল করা হয়। তল্লাশি ও বাজেয়াপ্ত করার সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে নথিবদ্ধ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এরপর দু’জনকে গ্রেফতার করা হয়। ঘটনায় এনডিপিএস আইনে নির্দিষ্ট মামলা রুজু হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!