আলিপুরদুয়ারে চা বাগানে বাবাকে কু*পিয়ে খু*ন ছেলের | The 4th Column

নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, কুমারগ্রাম, ২৪ মার্চ ‘ ২০২৫:-

আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম চা বাগানের মিশন লাইন শ্রমিক মহল্লায় এক চা শ্রমিককে তাঁর ছেলের কুড়ুলের আঘাতে খুন করার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। রবিবার রাত নটা নাগাদ এই খুনের ঘটনাটি ঘটে। নিহতের নাম মোহন লোহার (৫০)। অভিযোগ, তাঁর ছেলে সাগর লোহার (৩০) বাবাকে ঠান্ডা মাথায় খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
জানা গিয়েছে যে, সাগর লোহার অত্যন্ত বদমেজাজি প্রকৃতির । সে প্রায়ই কারণে-অকারণে বাড়ির সদস্যদের মারধর করত। রবিবার রাতেও সে বিনা প্ররোচনায় বাবাকে কুড়ুল দিয়ে আঘাত করে বলে অভিযোগ। কুড়ুলের আঘাতে মোহনের মাথা মারাত্মকভাবে জখম হয়। প্রতিবেশীরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুমারগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত সাগর লোহার। কুমারগ্রাম থানার পুলিশ খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খুনে ব্যবহৃত কুড়ুলটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম চা বাগানের শ্রমিক মহল্লায়।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!