চার দিন নিখোঁজ থাকার পর ধারসী নদীতে উদ্ধার মহিলার দেহ, তদন্তে পুলিশ | The 4th Column

চার দিন নিখোঁজ থাকার পর নদীতে মিলল মহিলার দেহ
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৩ নভেম্বর ২০২৬ :-

শামুকতলা থানার খলিসামারি এলাকায় ডাকশী (ধারসী) নদী থেকে শুক্রবার সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতার নাম কিরণ সারি বর্মণ (৪১)। তিনি পশ্চিম খলিসামারির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল আটটা নাগাদ নদীতে দেহটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে। পরে মৃতার ছেলে এসে মায়ের দেহ শনাক্ত করেন।

পরিবারের দাবি, ওই মহিলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চার দিন ধরে নিখোঁজ ছিলেন। তবে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়নি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে জোরজবরদস্তির লক্ষণ মেলেনি। ময়নাতদন্তের জন্য দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তের প্রক্রিয়া নেওয়া হচ্ছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়।

#Samuktala #Alipurduar #LocalNews #The4thColumn

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!