২ প্রৌঢ় দাদাভাইয়ের লা*লসার শিকার ১০ বছরের নাবা*লিকা : পকসো আইনে গ্রেপ্তার অভিযুক্তদ্বয়
নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৯ সেপ্টেম্বর ২০২৫ :-
আলিপুরদুয়ারের শামুকতলা থানার একটি গ্রামে এক ১০ বছর বয়সী মা হারা নাবালিকাকে শ্লীল*তাহানির অভিযোগে দুই প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত দুজন সম্পর্কে ভাই। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৬ সেপ্টেম্বর অভিযুক্তদের মধ্যে একজন ওই নাবা*লিকাকে বাড়িতে একা পেয়ে ধর্ষ*ণের চেষ্টা করে। কিন্তু নাবা*লিকার দাদা বাড়ি ফিরে আসায় সে রক্ষা পায়। এরপরের দিন, বিষয়টি মিটিয়ে নেওয়ার কথা বলে অভিযুক্তের দাদা ওই নাবা*লিকাকে নিজের বাড়িতে ডেকে ফের শ্লীল*তাহানি করে।
নি*র্যাতনের শিকার হয়ে নাবা*লিকা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে তার বাবা বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের বুধবার আদালতে পেশ করা হবে। পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।