শামুকতলায় বাস–অটো সংঘর্ষ, চালকের মৃত্যুর খবর | The 4th Column

T4C 100 | খবর বিশদে

শামুকতলায় বাস–অটো সংঘর্ষ, চালকের মৃত্যুর খবর
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২৮ নভেম্বর ২০২৬ :-

শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ আলিপুরদুয়ারের শামুকতলা বাজার সংলগ্ন হাতিপোতা রোডে বেসরকারি বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন অটোচালক বিশ্ব সূত্রধর। আনুমানিক ৫০ বছরের বিশ্ব শামুকতলা থানার কয়াখাতা এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে হাতিপোতাগামী ‘মঙ্গলদ্বীপ’ বাসের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় অটোতে চালক ছাড়া কোনও যাত্রী ছিলেন না। সংঘর্ষে অটোর সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত চালককে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে তাঁর মৃত্যুর খবর মিললেও হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও মেলেনি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!