আলিপুরদুয়ারের নতুন মহকুমা শাসক স্মৃতা সুব্বা, জিটিএতে রিচার্ড লেপচা | The 4th Column

আলিপুরদুয়ারের নতুন মহকুমা শাসক স্মৃতা সুব্বা, জিটিএতে রিচার্ড লেপচা
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৯ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ারের মহকুমা শাসক পদে রদবদল। রিচার্ড লেপচার জায়গায় দায়িত্ব পাচ্ছেন স্মৃতা সুব্বা। বুধবার, ১৮ নভেম্বর নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে এই বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে।

নির্দেশ অনুযায়ী, রিচার্ড লেপচাকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র যুগ্ম নির্বাহী অধিকর্তা পদে পাঠানো হচ্ছে।

স্মৃতা সুব্বা এতদিন আলিপুরদুয়ারের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিকের দায়িত্বে ছিলেন। এবার তিনি মহকুমা শাসকের দায়িত্ব সামলাবেন। ২০০৯ ব্যাচের এই ডব্লিউবিসিএস আধিকারিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!