আলিপুরদুয়ারে গাছে স্কুটারের ধাক্কা, মৃত যুবক; সংকটজনক দুই কিশোরী | The 4th Column

গাছে স্কুটারের ধাক্কা, মৃত যুবক; সংকটজনক দুই কিশোরী
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৪ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার: শনিবার রাত ন’টা নাগাদ চেকো পেরিয়ে শোভাগঞ্জে আসার পথে শিমুল গাছে ধাক্কা মারে একটি স্কুটার। মৃত্যু হয়েছে জিৎ বর্মনের (১৯)। গুরুতর আহত দুই কিশোরীর বয়স ১৭ ও ১৬ বছর। তিনজনেরই বাড়ি আলিপুরদুয়ারের নিউ শোভাগঞ্জের সারদাপল্লিতে।

তিনজন একই স্কুটারে আলিপুরদুয়ার ফিরছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে সাহায্য করেন। হাসপাতালে নিয়ে গেলে জিৎকে মৃত ঘোষণা করা হয়। দুই কিশোরীর আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তাঁদের অবস্থা সংকটজনক।

খবর পেয়ে হাসপাতালে যান এলাকার কাউন্সিলর শান্তনু দেবনাথ। শোকপ্রকাশ করে তিনি ধীরেসুস্থে, হেলমেট পরে বাইক ও স্কুটার চালানোর আবেদন জানান। দুমড়ে যাওয়া স্কুটারটির দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ছটপুজোর প্রাক্কালে ঘটনায় এলাকায় শোকের ছায়া।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!