উৎসবের ভিড় সামলাতে আলিপুরদুয়ার ডিভিশনে ১২ জোড়া বিশেষ ট্রেন | The 4th Column

T4C100 | খবর বিশদে

উৎসবের ভিড় সামলাতে আলিপুরদুয়ার ডিভিশনে ১২ জোড়া বিশেষ ট্রেন
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৮ নভেম্বর ২০২৬ :-

উৎসবের মরশুমে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে আলিপুরদুয়ার ডিভিশনে মোট ১২ জোড়া টিওডি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। রেলের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে রয়েছে ০৮৬৬১/০৮৬৬২ রাঁচি–আলিপুরদুয়ার–রাঁচি এবং ০৩১২৫/০৩১২৬ কলকাতা–নিউ কোচবিহার–কলকাতা স্পেশাল।

বাকি ১০ জোড়া বিশেষ ট্রেনও এই ডিভিশনের উপর দিয়ে চলবে। দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি, কানপুর ও গোরক্ষপুর-সহ বিভিন্ন গন্তব্যের সঙ্গে যোগাযোগে বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা। সংশ্লিষ্ট ট্রেনের নির্ধারিত সূচি অনুযায়ী নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, ধূপগুড়ি, হাসিমারা, নিউ মাল জংশন, আলিপুরদুয়ার জংশন ও জলপাইগুড়ি রোড-সহ বিভিন্ন স্টেশনে স্টপেজ থাকবে। যাত্রার আগে রেলের সরকারি সূত্রে চলাচলের দিন ও বিস্তারিত সময়সূচি যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!