নাবা লিকাকে বিয়ে করে শ্রীঘরে যুবক: মাদারিহাটে পকসো আইনে গ্রেফতার ১ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ এপ্রিল ২০২৬ :

মাদারিহাট, ২৬ এপ্রিল: ভালোবাসার পরিণাম যে এমন আইনি জটিলতা ডেকে আনবে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বাসিন্দা লিটন ( নাম পরিবর্তিত) হাজরা (২৮)। এক নাবালিকাকে বিয়ে করে সংসার পাতার অপরাধে শেষমেশ শ্রীঘরে ঠাঁই হলো তার।

ঘটনার সূত্রপাত:
পেশায় শ্রমিক লিটন হাজরা বছরখানেক আগে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর দুজনে ঘরসংসারও শুরু করেন। সম্প্রতি ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, প্রসবের জন্য তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল থেকেই ফাঁস নাবালিকার পরিচয়:
হাসপাতালে ভর্তির সময় নথিপত্র পরীক্ষা করতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা বুঝতে পারেন যে মেয়েটি নাবা লিকা। সরকারি নিয়ম অনুযায়ী নাবা লিকা প্রসূতির বিষয়টিতে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়া হয়।

পকসো আইনে মামলা:
পুলিশ এসে তদন্ত শুরু করার পর লিটন হাজরাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনের (POCSO Act) ৬ নম্বর ধারার সঙ্গে পঠিত ৬৫ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে।

আদালতের রায়:
সোমবার ধৃত লিটন হাজরাকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হয়। বিচারক উভয় পক্ষের সওয়াল শোনার পর অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!