৫.১৫ কেজি মাদক উদ্ধারের দাবি পুলিশের, আফিম বলে সন্দেহ; গ্রেফতার দুই | The 4th Column

T4C100 | খবর বিশদে

৫.১৫ কেজি মাদক উদ্ধারের দাবি পুলিশের, আফিম বলে সন্দেহ; গ্রেফতার দুই
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৮ নভেম্বর ২০২৬ :-

অসম থেকে আসা একটি গাড়িতে নাকা তল্লাশি চালিয়ে ৫.১৫ কেজি মাদক ও নগদ ২১,০৫০ টাকা উদ্ধারের দাবি পুলিশের। উদ্ধার হওয়া পদার্থ আফিম বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনায় পঞ্জাবের তরন তারন জেলার বাসিন্দা বলজিৎ সিং (২৩) ও অমরজিৎ সিংকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৭ নভেম্বর সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ গোপন সূত্রে খবর আসে, PB06Q3155 নম্বরের গাড়িটি মাদক নিয়ে অসম থেকে প্রবেশ করেছে। এরপর নাকা তল্লাশিতে গাড়িটি আটক করা হয়। তল্লাশির সময় গাড়িতে থাকা দু’জনের হেফাজত থেকে ওই পদার্থ ও টাকা উদ্ধার হয় বলে পুলিশের দাবি। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় প্রযোজ্য আইনি ধারায় মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!