নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, 30 মার্চ ২০২৬ :

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের ৩ নম্বর ওয়ার্ডের এক ১৬ বছর বয়সী নাবালিকার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় আজ নাবালিকার প্রেমিকের বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সৌতম শা (৪৭) এবং লেখা শা (৩৬) ( নাম পরিবর্তিত)। তারা ভোলারডাবরীর বর্মন পাড়ার বাসিন্দা।
ঘটনার প্রেক্ষাপট:
সূত্রের খবর, আলিপুরদুয়ার জংশনের নবীন ক্লাব এলাকার এক যুবকের সাথে ওই নাবালিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। নাবালিকার বাবার দাবি, গত জানুয়ারি মাস থেকে ওই যুবকের সঙ্গেই থাকতে শুরু করেছিল মেয়েটি, যদিও তাদের বিয়ে হয়নি। কিছুদিন আগে মেয়েটি তার বাবার কাছে ফিরে আসে এবং জানায় যে সেখানে সে চরম ‘নরক যন্ত্রণা’ ভোগ করছে।
অভিযোগ উঠেছে, মৃত্যুর সাত দিন আগে ওই যুবকের বাড়িতে নাবালিকাকে একটি কুকুর কামড় দেয়, কিন্তু পরিবারের পক্ষ থেকে তাকে কোনো চিকিৎসা করানো হয়নি। এরপর গত ১৫ মার্চ মেয়েটি নিজের বাবার বাড়িতে ফিরে আসে।
চরম পরিণতি:
গত ১৮ মার্চ রাত ৮টা নাগাদ নিজের বাড়িতেই আ ত্মহ ত্যার পথ বেছে নেয় ওই নাবা লিকা। ঝু লন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান তার বাবা। তড়িঘড়ি তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, মেয়েটির মা অনেক আগেই মারা গেছেন, বাড়িতে তার বাবা ও একটি ছোট ভাই রয়েছে।
পুলিশি পদক্ষেপ:
নাবালিকার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ অভিযুক্ত যুবককে খুঁজতে গেলে জানতে পারে সে পলাতক। এরপরই রবিবার রাতে ভোলারডাবরীর বর্মন পাড়া থেকে যুবকের বাবা ও মা কে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ৪ নম্বর পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে।
সোমবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পলাতক যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।