সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিশেষ শিবিরের আয়োজন আলিপুরদুয়ার পুরসভার
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২৪শে নভেম্বর ২০২৬:-

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে বিশেষ শিবিরের আয়োজন করতে চলেছে আলিপুরদুয়ার পুরসভা। পুরসভার এক্সিকিউটিভ অফিসারের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ এবং ২৭শে নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে এই বিশেষ শিবিরটি অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত এই শিবিরে নাগরিকদের নাম নথিভুক্তিকরণ, রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা থাকছে। যে চারটি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা এই শিবির থেকে পাওয়া যাবে, সেগুলি হলো—
* প্রধানমন্ত্রী আবাস যোজনা – শহরাঞ্চল (PMAY-U)
* আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY)
* মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা (MMSBY)
* অন্নপূর্ণা যোজনা (তবে অন্নপূর্ণা যোজনার শিবিরটি কেবলমাত্র ২৭শে নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে)।
পুরসভার পক্ষ থেকে যোগ্য নাগরিকদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থেকে এই শিবিরের সুযোগ গ্রহণ করার এবং নিজেদের আবেদন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।