জনতা দেবে পরামর্শ, সমাধান করবেন সাংসদ! আলিপুরদুয়ারজুড়ে ‘সাজেশন বক্স’ বসাচ্ছেন সাংসদ | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ :

আসন্ন নির্বাচনের আগে জনসংযোগকে এক অন্য মাত্রায় নিয়ে গেলেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। শুধু ভোটের প্রচার নয়, বরং সাধারণ মানুষের মনের কথা সরাসরি জানতে এবং এলাকার উন্নয়নে তাঁদের সুপরামর্শ নিতে জেলাজুড়ে ‘সাজেশন বক্স’ বা ‘পরামর্শ বক্স’ বসানোর অভিনব কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।
সূত্রের খবর, আলিপুরদুয়ারের বিভিন্ন জনবহুল এলাকায় এই বিশেষ বক্সগুলি রাখা হবে। সেখানে সাধারণ মানুষ তাঁদের এলাকার সমস্যা, অভাব-অভিযোগ বা উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপরামর্শগুলি কাগজে লিখে জমা দিতে পারবেন। প্রতিটি বক্সে সাংসদের যোগাযোগের জন্য বিশেষ ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। যারা ডিজিটাল মাধ্যমে স্বচ্ছন্দ, তাঁরা সরাসরি স্মার্টফোনের মাধ্যমেই তাঁদের পরামর্শ পাঠাতে পারবেন। সাংসদ মনোজ বাবুর দাবি, এই বক্সগুলি থেকে প্রাপ্ত পরামর্শগুলি তিনি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী ভবিষ্যতের কর্মপরিকল্পনা ও সমস্যা সমাধানের ব্যবস্থা নেবেন। ভোটের মুখে সাংসদের এই ‘সরাসরি জনতা’র মডেল আলিপুরদুয়ারে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!