মাদারিহাটে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর বাজেয়াপ্ত, চালকের খোঁজে পুলিশ | The 4th Column

মাদারিহাটে বালি পাচারের অভিযোগে ট্রাক্টর বাজেয়াপ্ত, চালকের খোঁজে পুলিশ
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ১০ নভেম্বর ২০২৬ :-

মাদারিহাটে বাঙড়ি নদী থেকে অবৈধভাবে বালি নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে মাদারিহাট থানার একটি দল টোটোপাড়া মোড়ের দিকে রওনা হয়। পুলিশের দাবি, পুলিশের গাড়ি দেখতে পেয়েই চালক বালিবোঝাই ট্রাক্টরটি ফেলে পালিয়ে যান।

পরে ডব্লিউবি ৬৯ ৯৪৯৩ নম্বরের ট্রাক্টরটি বালিসহ বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ট্রাক্টরের চালক ও মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মাদারিহাট থানার পুলিশ। পলাতক চালককে গ্রেপ্তারের জন্য তল্লাশি চলছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!