ভোলারডাবরিতে লেপার্ড আতঙ্ক: খাঁচা ও ক্যামেরা ট্র্যাপ বসাল বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার, ৪ জানুয়ারি ২০২৬:
আলিপুরদুয়ার শহর লাগোয়া ভোলারডাবরির সুবর্ণপুর কলোনিতে লেপার্ডের আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। গত কয়েকদিন ধরেই এলাকা থেকে পথ কুকুর উধাও হওয়া এবং রাতে জ্বলজ্বলে চোখ দেখার দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে খবর পেয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের দমনপুর রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় অমিত বিশ্বাসের জমিতে পায়ের ছাপ ও মিতালি পণ্ডিতের দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকাটি রেকি করা হয়। বন্যপ্রাণীর মল ও লোম সংগ্রহ করে বনকর্মীরা মোটামুটি নিশ্চিত যে এলাকায় কোনও মাংসাশী প্রাণী আস্তানা গেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই একটি খাঁচা ও ক্যামেরা ট্র্যাপ বসানো হয়েছে। উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে জানিয়েছেন, প্রাথমিক প্রমাণে লেপার্ড থাকার সম্ভাবনা প্রবল, তাই বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।