শিয়রে রেল ! উচ্ছেদের নোটিশ ! পরিবার নিয়ে যাবেন কোথায় ভিটে হারা’রা ? আসরে তৃণমূল | The 4th Column

নিউজডেস্ক, আলিপুরদুয়ার, দ্যা ফোর্থ কলাম, ৭ ফেব্রুয়ারি ২০২৫:

মমতার দেওয়া আবাস যোজনার টাকা পেয়ে ঘর মেরামতিতে হাত দিতেই বিপত্তি। ধেয়ে এলো রেল । উচ্ছেদের নোটিশের পর নোটিশ। এবং পরিশেষে বুলডোজারের ব্যবহার । অভিযোগ, আপাতত গুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি ঘর । বাকীরা আতঙ্কিত । যারা পঞ্চাশ ষাট বছর ধরে রেলের জমিতে ঘর বানিয়ে বসবাস করছেন , তাদের এবার শিয়রে রেল ।।
রেলের জমি অবৈধ ভাবে দখল করে এই বসবাস চলছে , এখন তাদের নোটিশ দিয়ে উঠে যেতে বলা হয়েছে । অন্যথায় রেল ব্যবস্থা নেবে । এই হল রেলের বক্তব্য।
অন্যদিকে , বাসস্থান ছেড়ে বাপ মা স্ত্রী সন্তান নিয়ে যাব কোথায় আমরা ? গাছতলায়? আর্তনাদ বিপন্ন কয়েকশ মানুষের ।
এবং আসরে তৃণমূল । পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে লড়াই আন্দোলনের হুশিয়ারি তৃণমূলের । শুক্রবার গুড়িয়ে যাওয়া ঘর পরিবারের সঙ্গে দেখা করে এটাই বক্তব্য অধুনা আলিপুরদুয়ার তৃণমূলের শীর্ষ স্তরে ঘোরাফেরা করা স্থানীয় বিধায়ক সুমন কাঞ্জিলালের ।
ব্যুরো রিপোর্ট দ্যা ফোর্থ কলাম

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!