জয়গাঁয় দেড় বছরের শি শুকে ধ র্ষ ণের চেষ্টা, জঙ্গল থেকে অভিযুক্ত যুবক গ্রেপ্তার | The 4th Column

প্রতিবেশীর দেড় বছরের শিশুকে ধর্ষ ণের চেষ্টা! জয়গাঁয় পুলিশের জালে অভিযুক্ত যুবক

রচিতা চক্রবর্তী, নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার, ১৬ মে ২০২৬: প্রতিবেশী যুবকের লালসার শিকার দেড় বছর বয়সী এক শিশুকন্যা। আলিপুরদুয়ার জেলার ইন্দো-ভুটান সীমান্ত শহর জয়গাঁর ছোট মেছিয়া বস্তি এলাকায় এই নারকীয় ও জঘন্য ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশি তৎপরতায় জঙ্গল থেকে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত যুবক। আদালত তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
​পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম সিরাজ ইসলাম (২৫) ( নাম পরিবর্তিত) । সে জয়গাঁর ছোট মেছিয়া বস্তি এলাকার বাসিন্দা এবং আক্রান্ত শিশুটির প্রতিবেশী।

অভিযোগ, গত পরশু বিকেল নাগাদ হঠাৎই ওই শিশুকন্যাকে খুঁজে পাচ্ছিলেন না তার মা। চারদিকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করার পর, মনে সন্দেহ জাগায় তিনি প্রতিবেশী সিরাজের বাড়িতে যান। সেখানে ঘরে ঢুকে মায়ের চোখ চড়কগাছ হয়ে যায়। তিনি দেখতে পান, তার দেড় বছরের কন্যাসন্তানটি অর্ধন গ্ন অবস্থায় রয়েছে এবং অভিযুক্ত সিরাজ তাকে ধর্ষ ণের চেষ্টা করছে, অভিযোগ করেছেন তিনি।
​মেয়ের এই নৃশং স অবস্থা দেখে চিৎকার করে ওঠেন মা এবং তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করেন। মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এলে বেগতিক বুঝে এবং গণ পি টুনির ভয়ে অভিযুক্ত সিরাজ ইসলাম এলাকা ছেড়ে চম্পট দেয়। ঘটনার পরেই ক্ষুব্ধ পরিবার জয়গাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
​অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে জয়গাঁ থানার পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁর একটি জঙ্গল থেকে পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতের বিরুদ্ধে POCSO আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এই পাশবিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!