‘ইকো-ওয়ারিয়র’ সম্মানে ভূষিত জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান |The 4th Column

আলিপুরদুয়ার: ‘ইকো-ওয়ারিয়র’ সম্মান পেলেন জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসওয়ান
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ১২ সেপ্টেম্বর ২০২৫:

— ইকো ওয়ারিওর — ডিএফও প্রবীন কাসোয়ান

বন্যপ্রাণী সুরক্ষায় অসামান্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ইকো-ওয়ারিয়র’ পুরস্কারে ভূষিত হয়েছেন জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসওয়ান। গত বুধবার নয়াদিল্লিতে জাতীয় বন শহিদ দিবসে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
উত্তরবঙ্গের বন্যপ্রাণী সংরক্ষণে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত। গত দুই বছরে তাঁর নেতৃত্বে জলদাপাড়া জাতীয় উদ্যানে কোনো গণ্ডার হত্যার ঘটনা ঘটেনি। এছাড়া, তাঁর দল কুখ্যাত শিকারি রিকোচ নার্জিনারিসহ বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করে এবং দোষী সাব্যস্ত করায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কাসওয়ান বক্সা ও জলদাপাড়া উভয় ক্ষেত্রেই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পে থাকাকালীন সময়ে তিনি টাইগার ম্যানেজমেন্ট প্ল্যান বাস্তবায়নে এবং দুটি গ্রাম স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বছর দেশের ৮০ জন আইএফএস অফিসারের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গ থেকে এই পুরস্কার পান প্রবীণ কাসওয়ান।
পুরস্কার গ্রহণের পর কাসওয়ান বলেন, “এই পুরস্কার কেবল আমার একার নয়, পুরো জলদাপাড়া দলের যৌথ প্রচেষ্টার ফল। এই সম্মান আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেবে।”

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!