বৈধ চালান ছাড়া বালি-পাথর পরিবহণের অভিযোগ, শামুকতলায় গ্রেফতার চালক | The 4th Column

বৈধ চালান ছাড়া বালি-পাথর পরিবহণের অভিযোগ, শামুকতলায় গ্রেফতার চালক
নিউজ ডেস্ক,দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার , ৩ নভেম্বর ২০২৬:-

আলিপুরদুয়ারের শামুকতলায় বৈধ কাগজপত্র ও চালান ছাড়া বালি-পাথর পরিবহণের অভিযোগে একটি ট্রাক্টর আটক করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালক দীপক দাসকে (৪০)।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল সাতটা নাগাদ চ্যাপানি চৌপথীর মহাকাল ধাম এলাকায় বালি ও পাথর বোঝাই ট্রাক্টরটি নিয়ে যাওয়ার সময় সেটি আটকানো হয়। এরপর পরিবহণ সংক্রান্ত বৈধ কাগজপত্র ও চালান দেখতে চাওয়া হলে চালক তা দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। বৈধ নথি ছাড়া বালি-পাথর পরিবহণের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাক্টরটি আটকের পাশাপাশি অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সোমবারই ধৃতকে আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে আটক করা ট্রাক্টরটিতে বালি ও পাথর বোঝাই ছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় বৈধ চালান ছাড়া পরিবহণের অভিযোগই সামনে এনেছে শামুকতলা পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!