আপডেট খবর:-
ঘরঘরিয়াহাটে ঢালাই চলাকালীন ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, চিকিৎসাধীন আহত ৫
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ২২ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার–ফালাকাটা মহাসড়কের ঘরঘরিয়াহাট বাজার এলাকায় ঘরঘরিয়া নদীর ওপর নির্মীয়মাণ সেতু ভেঙে আহত হলেন পাঁচজন নির্মাণকর্মী। আলিপুরদুয়ার পুলিশ সূত্রে সর্বশেষ খবর, আহত পাঁচজনের চিকিৎসা চলছে।
শনিবার রাত ১২টা নাগাদ সেতুর ঢালাইয়ের কাজ চলাকালীন আচমকা এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
প্রথমদিকে আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন তথ্য সামনে এলেও পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট আহত পাঁচজন। কী কারণে ঢালাই চলাকালীন সেতুটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ব্যুরো রিপোর্ট, দ্য ফোর্থ কলাম