তক্ষক পাচারে অভিযুক্ত রাম প্রসাদ শাহের তিন বছরের সশ্রম কারাদণ্ড | The 4th Column

তক্ষক পাচারে অভিযুক্ত রাম প্রসাদ শাহের তিন বছরের কারাদণ্ড
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ৯ এপ্রিল:

তক্ষক — প্রতীকী ছবি

তক্ষক পাচারের অভিযোগে ২০১৩ সালে গ্রেপ্তার হওয়া রাম প্রসাদ শাহ নামের এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেছে আলিপুরদুয়ার জেলা আদালত। বুধবার এই রায় ঘোষণা করা হয়েছে।
বনদপ্তর সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাঙামাটি বাজারের বাসিন্দা রাম প্রসাদ শাহকে ২০১৪ সালের ১৪ অক্টোবর একটি জীবন্ত তক্ষকসহ গ্রেপ্তার করেন জলদাপাড়া পশ্চিম রেঞ্জের তৎকালীন রেঞ্জ অফিসার রঞ্জন তালুকদার। এরপর ধৃতের বিরুদ্ধে ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতায় মামলা রুজু করে জলদাপাড়া বনবিভাগ।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানির পর আজ অভিযুক্তের চূড়ান্ত সাজা ঘোষণা করা হল। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে বনদপ্তর। জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাসোয়ান এই প্রসঙ্গে বলেন, “বনের আইন ভাঙলে যে তার পরিণতি কী হতে পারে, তা আজ এই সাজা ঘোষণার মাধ্যমে আবারও স্পষ্ট হল।”
উল্লেখ্য, তক্ষক একটি বিপন্ন বন্যপ্রাণী এবং এর পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। বনদপ্তরের এই সাফল্য বন্যপ্রাণী সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল বলে মনে করছেন পরিবেশবিদরা।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!