ফালাকাটায় পুলিশের ছদ্মবেশে ২ লক্ষাধিক টাকার সোনার চেন ছিনতাই | The 4th Column

ফালাকাটায় পুলিশের ছদ্মবেশে ২ লক্ষাধিক টাকার সোনার চেন ছিনতাই
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,ফালাকাটা, ৯ সেপ্টেম্বর ২০২৫ :

— প্রতীকী ছবি

ফালাকাটা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় পুলিশের ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে ২ লক্ষাধিক টাকার সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় জনবহুল এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, ফালাকাটার সুভাষপল্লির বাসিন্দা কুনাল সাহা তার স্ত্রীর আল্ট্রাসোনোগ্রাফি করানোর জন্য দেশবন্ধু পাড়ার একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে অপেক্ষা করছিলেন। সেই সময় একটি বাইকে করে দুই দুষ্কৃতি সেখানে আসে। তারা নিজেদের সাদা পোশাকের পুলিশ বলে পরিচয় দেয়।
পুলিশ পরিচয়ে ওই দুই দুষ্কৃতি কুনালকে জানায়, এলাকায় প্রচুর ছিনতাই হচ্ছে, তাই তার গলায় সোনার হার পরে থাকাটা বিপজ্জনক। এই কথা বলে তারা কুনালকে একটি কাগজের খামে হারটি ঢুকিয়ে রাখতে বলে। কুনাল তাদের পরামর্শ মেনে হারটি খামের মধ্যে ভরে। এরপর দুষ্কৃতিরা কৌশলে মূল খামের বদলে অন্য একটি খাম কুনালের হাতে তুলে দিয়ে তা ব্যাগে রাখতে বলে।
বাড়ি ফিরে কুনাল সাহা দেখেন খামের মধ্যে সোনার হারের বদলে শুধু বালি রয়েছে। প্রায় ২ লক্ষাধিক টাকার সোনার হার খোয়া যাওয়ায় মাথায় হাত পড়ে ওই যুবকের। সোমবার সকালে এই বিষয়ে ফালাকাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কুনাল সাহা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!