প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মেচপাড়ায় ভোরে হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধের | The 4th Column

T4C 100 | খবর বিশদে

মেচপাড়ায় ভোরে হাতির আক্রমণে মৃত্যু বৃদ্ধের
নিউজ ডেস্ক দ্যা ফোর্থ কলাম আলিপুরদুয়ার ৩ নভেম্বর ২০২৬ :-

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ হারালেন ভুটকু ভোকতা (৬৯)। ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে মেচপাড়া চা বাগানের ৯ নম্বর লাইনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝোপের মধ্যে থাকা একটি হাতি আচমকা তাঁকে আক্রমণ করে। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে পুলিশ ও বনদপ্তরকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান।

বনদপ্তরের তরফে জানানো হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!