T4C 100 | খবর বিশদে
ডুয়ার্স উৎসবে কৈলাস–কবিতা- হংসরাজ, একই মঞ্চে সিধু–সৌমিত্র–অনিন্দ্য

আসন্ন ডুয়ার্স উৎসবের নিশ্চিত শিল্পী তালিকায় রয়েছেন কৈলাস খের, কবিতা কৃষ্ণমূর্তি, কেকা ঘোষাল, হংসরাজ রঘুবংশী, মানসী ঘোষ এবং কল্পনা পাটোয়ারি। তাঁদের সংগীত পরিবেশনায় জমে উঠতে চলেছে উৎসবের সাংস্কৃতিক মঞ্চ।
বাংলা গানের অনুরাগীদের জন্য বিশেষ আকর্ষণ—একই মঞ্চে অনুষ্ঠান করবেন ‘ক্যাকটাস’-এর সিধু, ‘ভূমি’-র সৌমিত্র এবং ‘চন্দ্রবিন্দু’-র অনিন্দ্য।
পাশাপাশি, উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে থাকছে বিশেষ ‘উত্তরবঙ্গ নাইট’। ওই দিন মঞ্চে শুধুমাত্র উত্তরবঙ্গের শিল্পীরাই অনুষ্ঠান পরিবেশন করবেন।
অন্যদিকে, পাপনের অংশগ্রহণ নিয়ে আলোচনা চললেও তাঁর অনুষ্ঠান এখনও নিশ্চিত হয়নি। তাই নিশ্চিত শিল্পী তালিকায় তাঁর নাম থাকছে না। কোন দিন কোন শিল্পীর অনুষ্ঠান, তা চূড়ান্ত সূচি প্রকাশের পর জানা যাবে।