বেদখল জমি ফেরত ও ভুয়ো খতিয়ান সংশোধনের দাবিতে স্মারকলিপি | The 4th Column

T4C 100 | খবর বিশদে

বেদখল জমি ফেরত ও ভুয়ো খতিয়ান সংশোধনের দাবিতে স্মারকলিপি
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৭ নভেম্বর ২০২৬ :-

রাজবংশী সম্প্রদায়ের বেদখল হওয়া জমি ফেরত এবং ভুয়ো খতিয়ান সংশোধনের দাবিতে মঙ্গলবার আলিপুরদুয়ার সদর মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল রাজবংশী ওয়েলফেয়ার সোসাইটি অফ কোচবিহার।

সংগঠনের অভিযোগ, জেলার গ্রামাঞ্চলে রাজবংশী বাসিন্দাদের কৃষি ও বাস্তুজমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করা হচ্ছে। কিছু ব্লকে ভূমি দপ্তরের একাংশের সহায়তায় দখলকারীদের স্বার্থে অবৈধ খতিয়ান তৈরির অভিযোগও তুলেছে তারা।

প্রতিটি ব্লকে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দেওয়া এবং অবৈধ খতিয়ান বাতিল বা সংশোধনের দাবি জানানো হয়েছে। ফালাকাটার পূর্ব ঝাড়বেলতলির প্রধান কার্যালয় থেকে আসা প্রতিনিধিরা স্মারকলিপি দেন। অভিযোগের বিষয়ে প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!