জংশনে রেলের উচ্ছেদ নোটিশ প্রত্যাহার ও পুনর্বাসনের দাবি, স্মারকলিপি কংগ্রেসের | The 4th Column

T4C 100 | খবর বিশদে

জংশনে রেলের উচ্ছেদ নোটিশ প্রত্যাহার ও পুনর্বাসনের দাবি, স্মারকলিপি কংগ্রেসের
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৮ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার জংশনে ক্লাব ও ব্যবসায়ীদের উচ্ছেদ নোটিশ প্রত্যাহার এবং পুনর্বাসনের দাবিতে রেলমন্ত্রীকে স্মারকলিপি দিল প্রদেশ কংগ্রেস। বুধবার আলিপুরদুয়ার ডিআরএমের মাধ্যমে স্মারকলিপি জমা দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাউন্সিলর শান্তনু দেবনাথ।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, নর্থ পয়েন্ট থেকে আসাম গেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় প্রায় ২,০০০ দোকানের ওপর ৩,০০০ ব্যবসায়ী ও তাঁদের পরিবারের জীবিকা নির্ভরশীল। বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে। ঐতিহ্যবাহী ক্লাবগুলির সামাজিক ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে।

নোটিশ প্রত্যাহার বা স্থগিত, প্রয়োজনে উচ্ছেদের আগে পুনর্বাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে যৌথ বৈঠকের দাবি জানানো হয়েছে। দ্রুত হস্তক্ষেপ না হলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!