বক্সা ব্যাঘ্র প্রকল্পে জোরদার সাফাই অভিযান; আগামীকাল থেকেই খুলছে চুনিয়া সাফারি রুট | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ :

বক্সা ব্যাঘ্র প্রকল্পে জোরদার সাফাই অভিযান; আগামীকাল থেকেই খুলছে চুনিয়া সাফারি রুট

আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) হাতিপোতা রেঞ্জ ও চুনিয়াঝোরা বিটের বনকর্মী এবং জেএফএমসি ভলান্টিয়ারদের উদ্যোগে চুনিয়া ওয়াচ টাওয়ার থেকে ভুটিয়াবস্তি রুটে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হলো। এই অভিযানে প্রায় ৪০ ব্যাগ আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলা হয়েছে। জঞ্জাল পরিষ্কারের পর বনদফতর জানিয়েছে, আগামীকাল থেকেই এই রুটটি পর্যটকদের সাফারির জন্য স্বাভাবিকভাবে খুলে দেওয়া হবে। পাশাপাশি, আগামীকাল জয়ন্তী মহাকাল এলাকায় দ্বিতীয় দফার সাফাই অভিযান চালাবেন বিটিআর কর্মীরা। বাকি সমস্ত সাফারি রুট বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!