T4C 100 | খবর বিশদে
পিকআপে সাতটি মহিষ, বৈধ নথি না থাকায় গ্রেফতার চালক
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম, আলিপুরদুয়ার, ৪ নভেম্বর ২০২৬ :-

গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ টহলদারির সময় সাতটি মহিষ বোঝাই একটি টাটা যোদ্ধা পিকআপ আটক করল পুলিশ। বুধবার, ৪ নভেম্বর ভোর প্রায় সাড়ে পাঁচটা নাগাদ অভিযানটি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির দিক থেকে মহিষ বোঝাই গাড়ি আসার খবর পেয়ে ডব্লিউবি ৭৩ই ৬৬২২ নম্বরের পিকআপটিকে থামানো হয়। তল্লাশিতে গাড়িতে সাতটি মহিষ পাওয়া যায়। তবে সেগুলি পরিবহণের বৈধ নথি দেখাতে পারেননি চালক।
এরপর মহিষসহ গাড়িটি বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জামসেদ আলম (৩৫)। তিনি দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার স্টেশনপাড়ার বাসিন্দা। ঘটনায় নির্দিষ্ট মামলা রুজু করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।