আলিপুরদুয়ারে পুলিশের বড় সাফল্য: ৫০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার ২ পাচারকারী | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২১ ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ারে পুলিশের বড় সাফল্য: ৫০ গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেফতার ২ পাচারকারী

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। শনিবার রাত আনুমানিক আটটা নাগাদ আলিপুরদুয়ার শহর সংলগ্ন ভাটিবাড়ি রোডের চেকো এলাকা থেকে মাদকসহ দুই যুবককে হাতে-নাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৫০ গ্রাম ব্রাউন সুগার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ চন্দ এবং প্রীতম দেব। বিশ্বজিৎ কার্জিপাড়ার বাসিন্দা এবং প্রীতমের বাড়ি চাপোররপার এলাকার চেকোতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভাটিবাড়ি রোডে ওত পেতে ছিল। দুই যুবক সেখানে পৌঁছাতেই তাদের পথ আটকে তল্লাশি চালানো হয় এবং তাদের হেফাজত থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই মাদক কোনো বড় চক্রের মাধ্যমে এলাকায় ছড়ানোর পরিকল্পনা ছিল। এই পাচারচক্রের সাথে আর কে বা কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করতে চলেছে পুলিশ। আলিপুরদুয়ার পুলিশের এই তৎপরতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সাধারণ মানুষ পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!