বৃক্ষরোপণ ও শ্রদ্ধাজ্ঞাপনে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন আলিপুরদুয়ারে
নিউজডেস্ক, দ্যা ফোর্থ কলাম, ১৫ নভেম্বর ২০২৬ :-

আলিপুরদুয়ার: বৃক্ষরোপণ ও মাল্যদানের মাধ্যমে পালিত হল ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী এবং জনজাতীয় গৌরব দিবস। রবিবার, ১৫ নভেম্বর ‘রাষ্ট্রবাদী প্রভাত ভ্রমণকারী গ্রুপ’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। এরপর পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে প্যারেড গ্রাউন্ড মাঠে বৃক্ষরোপণ করেন তাঁরা। ঐতিহ্যবাহী পোশাকে মহিলা সদস্যারাও কর্মসূচিতে অংশ নেন।
দেশপ্রেম, পরিবেশ সুরক্ষা ও জনজাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর বার্তা তুলে ধরা হয় এই আয়োজনে। সংগঠনের তরফে জানানো হয়েছে, বিরসা মুন্ডার আদর্শকে সামনে রেখে সমাজ ও পরিবেশ রক্ষায় আগামী দিনেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়া হবে।