আলিপুরদুয়ারে বেপরোয়া গাড়ির ধাক্কায় বার্কিং ডিয়ারের মৃত্যু, ঘাতক গাড়ি পলাতক | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ :

আলিপুরদুয়ারে বেপরোয়া গাড়ির ধাক্কায় বার্কিং ডিয়ারের মৃত্যু, ঘাতক গাড়ি পলাতক
নিউজ প্রতিবেদন,আলিপুরদুয়ার: বেপরোয়া গাড়ির গতির শিকার হল একটি পূর্ণবয়স্ক বার্কিং ডিয়ার। বুধবার দুপুর ২টা নাগাদ পশ্চিম দমনপুরের মাঝেরডাবরী চা বাগান সংলগ্ন ৩১-সি জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক গাড়িটি দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়। বন দপ্তরের পক্ষ থেকে বারবার জঙ্গলের রাস্তায় ধীরগতিতে গাড়ি চালানোর আবেদন জানানো হলেও চালকরা তা উপেক্ষা করছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা কুমার বিমল জানান, “আমাদের অনুরোধ সত্ত্বেও গাড়ির গতি কমছে না। গতি নিয়ন্ত্রণে থাকলে এই অপ্রত্যাশিত মৃত্যু এড়ানো যেত।” বর্তমানে ঘাতক গাড়ির সন্ধানে স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য সচেতনতা ও দায়িত্বশীল ড্রাইভিংয়ের প্রয়োজনীয়তা ফের উঠে এসেছে।
— প্রতীকী ছবি

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!