দিল্লির পর এবার গুজরাট: আহমেদাবাদ ও ভদোদরার একাধিক স্কুলে ‘খালিস্তানি’ হুমকি ই-মেল | The 4th Column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ :

দিল্লির পর এবার গুজরাট: আহমেদাবাদ ও ভদোদরার একাধিক স্কুলে ‘খালিস্তানি’ হুমকি ই-মেল
আমেদাবাদ: রাজধানী দিল্লির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গুজরাটের একাধিক স্কুলে ছড়াল বোমাতঙ্ক। সোমবার আহমেদাবাদ ও ভদোদরার বেশ কিছু স্কুলে ই-মেল মারফত হুমকি পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই মেলগুলিতে ভারতকে ‘খালিস্তান’ বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই খবর চাউর হতেই তড়িঘড়ি স্কুলগুলোতে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং শুরু হয় ব্যাপক তল্লাশি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দিল্লির স্কুলগুলোতেও একই কায়দায় আফজল গুরুর নাম ব্যবহার করে ‘খালিস্তান’ তৈরির হুমকি দেওয়া হয়েছিল। যদিও আজকের তল্লাশিতে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি, তবুও নিরাপত্তার খাতিরে স্কুলগুলোতে কড়া নজরদারি চালানো হচ্ছে। সাইবার সেলের সাহায্য নিয়ে ই-মেলগুলির উৎস সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!