পথ পাশের গার্ড রেলে স্কুটার ধাক্কায় চালকের মৃত্যু : গুরুতর জখম ১ | The 4th Column

পথ পাশের গার্ড রেলে স্কুটার ধাক্কায় চালকের মৃত্যু, গুরুতর জখম ১
নিউজ ডেস্ক, দ্যা ফোর্থ কলাম,বীরপাড়া, ১০ এপ্রিল:

স্কুটি চেপে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশের গার্ড রেলে ধাক্কা মারার ফলে মৃত্যু হল এক স্কুটি চালকের। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক স্কুটি আরোহী। বুধবার দুপুরে বীরপাড়া-লঙ্কাপাড়া রাজ্য সড়কের রামঝোরা চা বাগানের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃত স্কুটি চালকের নাম শ্যামল সরকার (৪০) এবং জখম ব্যক্তির নাম শিব কুমার জিন্দাল। দুজনেই বীরপাড়া শহরের বাসিন্দা। জানা গিয়েছে, ব্যক্তিগত কাজ সেরে ওই দুই ব্যক্তি রামঝোরা থেকে বীরপাড়ার দিকে ফিরছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা শ্যামল সরকারকে মৃত বলে ঘোষণা করেন। শিব কুমার জিন্দালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ। তারা দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শ্যামল সরকারের পরিবার ও পরিচিত মহলে গভীর শোক বিরাজ করছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!