নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২০ সেপ্টেম্বর ২০২৪ :-

রাজ্যের মানুষের জন্য খুশির খবর, বহু মানুষের কর্মসংস্থানের এক নতুন দিশা খুলতে চলেছে রাজ্যে।
হ্যাঁ, ঠিকই শুনছেন! রাজ্যে আবিষ্কৃত হয়েছে আরেকটি নতুন কয়লা খনি, যার মাধ্যমে কর্মসংস্থানের নতুন দরজা খুলে গিয়েছে রাজ্যের মানুষদের কাছে।
কিছুদিন আগে ভারতের যতগুলো CMPDI রিজিওন্যাল ইনস্টিটিউট আছে, তারা সবাই মিলে একটা কালচারাল অনুষ্ঠান করেছিলেন আসানসোলে, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CMPDI এর রিজিওন্যাল ১ এর রিজিওন্যাল ডাইরেক্টর ইরশাদ আহমেদ। তিনি সর্বপ্রথম রাজ্যের এই নতুন কয়লা খনির সন্ধান দেন এবং কর্মসংস্থানের নতুন দিশা দেখান।
প্রসঙ্গত , ইতিপূর্বে আবিষ্কৃত হয়েছিল ডেউচা পাঁচামি কয়লা খনি। এই কয়লা খনিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে কয়লা মজুত রয়েছে, তাতে রাজ্যকে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি অনেকটাই মিটেছে। পাঁচামি কয়লা খনির পাশাপাশি বীরভূমেও আরেকটি কয়লা খনির সন্ধান মিলেছে, সেটি হলো তামরা ব্লক। তবে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, এই খনি থেকে কয়লা চুরির অভিযোগ উঠে এসেছে অনেকবারই ,কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনামাফিক কোন কয়লা উত্তোলন করা সম্ভব হয়নি। আগামীতে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, তাহলে রাজ্যের তরফে এই কয়লা খনি থেকে পরিকল্পনা মাফিক কয়লা উত্তোলন সম্ভব হবে, তার ফলে রাজ্যের একাধিক মানুষের কর্মসংস্থান ঘটবে, রাজ্যের মানুষদের বেকারত্ব মোছার এক নতুন দিশা দেখাবে এই নতুন আবিষ্কৃত কয়লা খনি।