নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৯ অক্টোবর ২০২৪ :-

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই বাড়ির চারজন সদস্যের মর্মান্তিক পরিণতি ঘটলো হরিয়ানার ফরিদাবাদে। জানা যাচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ফলে দোতলা বাড়িটি সম্পূর্ণ ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতেই ফরিদাবাদের ভাঁকড়ি গ্রামে।
যখন গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে সেই সময় দোতলার ঘরে ঠাকুরদা ঠাকুমা সহ দুইজন নাতি শুয়েছিল। হঠাৎ করেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটায় দোতলা বাড়িটি ভেঙে পড়ে সেই সাথে দোতলার ঘরে শুয়ে থাকা চারজন সদস্যেরই মৃত্যু হয়।
কিভাবে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটল তার তদন্ত শুরু করছে পুলিশ। চার সদস্যদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। একই পরিবারের চারজন সদস্যের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার।