নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ :-

টিনের নৌকা করে পাট ছাড়িয়ে বাড়ি ফেরার পথে বন্যায় প্লাবিত হয়ে নিখোঁজ একই পরিবারের দুই ভাই। ঘটনা টি ঘটেছে, মালদহ জেলার ভূতনি থানার শঙ্করটোলা এলাকায়। অত্যাধিক পরিমাণ বৃষ্টিতে দেড় মাসের বেশি সময় ধরে গঙ্গা নদীর জলের পরিমাণ বৃদ্ধি পাওয়াতে বাঁধ উপচে মালদহের বেশিরভাগ এলাকা বন্যার জলে প্লাবিত, বেশিরভাগ মানুষজন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে রয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার রাত থেকেই আরো প্রবল বর্ষণ শুরু হয়। এগ্রিকালচার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি শুক্রবার সকালে বন্যা প্লাবিত এলাকা গুলি পরিদর্শন করতে যান এবং বন্যায় দুর্গতদের সাথে কথা বলেন, ঠিক এই সময় বাঁধ থেকে পাট ছাড়িয়ে টিনের নৌকায় করে বাড়ি ফিরছিলেন দুই ভাই, পরিমল মন্ডল ও বঙ্কিম মন্ডল।
আচমকাই টিনের নৌকা উল্টে গিয়ে বন্যার জলে ভেসে যায় দুই ভাই। স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তর তৎক্ষণাৎ চলে আসে। স্পিডবোট নামিয়ে অনেক খোঁজাখুজির পরেও দুই ভাইয়ের খোঁজ মেলেনি। দুই শিশুর এমন হঠাৎ বন্যায় ভেসে নিখোঁজ হওয়াতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।