আলিপুরদুয়ারের সাহিত্য জগতের অন্যতম মুখ : পঞ্চাশ বছর ধরে বহমান লিটল ম্যাগ ‘বিনিদ্র’ |The4thcolumn

নিউজ ডেস্ক ,দ্য ফোর্থ কলাম, ২৫ নভেম্বর’১৯ :-

অর্ধ শতাব্দী ধরে আলিপুরদুয়ারের সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাক্ষী একটি লিটল ম্যাগাজিন । নিদ্রাহীন অবস্থানে বিগত পঞ্চাশ বছর ধরেই ভাষা শ্রমিকদের কলমে এই লিটল ম্যাগাজিনের লিনোকাট থেকে ডিজিটাল অফসেটের পৃষ্ঠা -পাতায় উঠে এসেছে এই শহর ও শহরতলীর তথা ডুয়ার্সের উত্থান পতনের প্রতিফলন । সোমবার “বিনিদ্র” নামের এই লিটল ম্যাগের পঞ্চাশ তম সংখ্যা প্রকাশিত হল এক ঝাঁক নবীন -প্রবীণ সাহিত্য সুধীজনের উপস্থিতিতে ।

এদিন , “বিনিদ্র’ এর সম্পাদক বেণু সরকারের বাসভবনে এক ঘরোয়া আড়ম্বরহীন অথচ মননমেধা ছোঁয়া অনুষ্ঠানে পত্রিকা উন্মোচন করেন বঙ্গরত্ন প্রাপক পরিমল দে । আগামীতে “বিনিদ্র’ আরও বিনিদ্র কলমের সাক্ষী থাকুক ,এই আশা জাগিয়েই কবিতা-গল্পপাঠ , গান সম্বলিত এই অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।

Leave a Reply

error: Content is protected !!