ফের গুলবাঘের মৃতদেহ উদ্ধার : বক্সা বাঘ বন সংলগ্ন চা বাগানে বাড়ছে উদ্বেগ | The 4th Column

ফের গুলবাঘের মৃতদেহ উদ্ধার, বক্সা বাঘ বন সংলগ্ন চা বাগানে বাড়ছে উদ্বেগ

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম,আলিপুরদুয়ার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ :

— প্রতীকী ছবি

আবারও গুলবাঘের(Leopard ) মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটলো আলিপুরদুয়ারে। এবার কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগান থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ গুলবাঘের দেহ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগেই পাশের চুয়াপাড়া চা বাগান থেকেও একটি গুলবাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। পরপর দুটি ঘটনায় বন দপ্তর এবং পরিবেশপ্রেমীরা উদ্বিগ্ন।
বুধবার সকালে ভাটপাড়া চা বাগানের আচ্ছাপাড়া সেকশনে গুলবাঘটির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃতদেহটি উদ্ধার করেন। প্রাথমিক পরীক্ষায় মৃত গুলবাঘের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ফলে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণান পিজে জানান, মৃতদেহটির ময়নাতদন্ত করা হবে। এর পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!