জনপ্রিয়তার তুঙ্গে কন্যাশ্রী : রাজ্যজুড়ে আরও ৩ কোটি আবেদনপত্রের অনুমোদন | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ :-

ice
নিন্দুকরাও স্বীকার করে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনসাধারণের জন্য একের পর এক প্রকল্পের ব্যবস্থা করেছেন। বিশেষ করে কন্যা বা মহিলাদের জন্য যে প্রকল্পের সূচনা করেছেন, তা সারা দেশ জুড়ে প্রশংসাযোগ্য। মুখ্যমন্ত্রী রাজ্যের কন্যাদের জন্য ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেন, সেই থেকে ১৩ থেকে ১৯ বছরের কন্যারা, যারা আর্থিক ভাবে অনেকটাই পিছিয়ে থাকা পরিবারে জন্মগ্রহণ করেছে, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এইসমস্ত কন্যাদের পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে আর্থিক অনুমোদন দেওয়া হয়, যাতে পরিবারের কন্যাদের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়।

প্রসঙ্গত, ২০১৩ সালে কন্যাশ্রী প্রকল্পের সূচনা হওয়ার পরে সেটি রাজ্যে এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার ফলে ২০১৭ সালে কন্যাশ্রী প্রকল্প ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে দ্বারা পুরস্কৃত হয়। রাজ্য সরকার দ্বারা জানা যাচ্ছে, এই বছর আরো বৃহৎ আকারে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে। রাজ্যজুড়ে যে ১৮১৮৩ টি সরকারি স্কুল রয়েছে, সে সমস্ত স্কুলের ১৩ থেকে ১৯ বছর বয়সী কন্যাদের কন্যাশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হবে, যার ফলে ৩ কোটি আবেদন পত্রকে অনুমোদন দেওয়া হবে এই বছরে। রাজ্যজুড়ে কন্যাশ্রী প্রকল্পের জনপ্রিয়তা এতটাই ছড়িয়েছে, যে সার্বিকভাবে সাড়া ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রী সূচনা করা এই কন্যাশ্রী প্রকল্প।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!