পঙ্গপালের আক্রমণে বিপর্যস্ত পাকিস্তান : জাতীয় জরুরী অবস্থা ঘোষণা ইমরান খানের |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ফেব্রুয়ারি’২০২০ :-


ছবি সৌজন্য – অন্তর্জাল

পঙ্গপালের আক্রমনে বিপর্যস্ত হয়ে জরুরি অবস্থা পাকিস্তানে ! অবাক ঘটনা হলেও সত্যি | বিগত কয়েক দশক ধরেই পঙ্গপালের সাথে লড়াই করছে পাকিস্তান | শেষমেষ পরিস্থিতি দেশব্যাপী জরুরি অবস্থায় এসে ঠেকেছে |

প্রধানত পাঞ্জাব প্রদেশে ফসল ধ্বংসকারী পোকামাকড় মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে পাকিস্তান । শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। চারটি প্রদেশের ফেডারেল মন্ত্রীরা এবং উর্ধ্বতন কর্তাদের উপস্থিতিতে বৈঠকে একটি জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) অনুমোদিত হয়েছে, যাতে সংকট কাটিয়ে উঠতে ৭.৩ বিলিয়ন পাকিস্তানি মুদ্রা প্রয়োজন হবে।

বৈঠকে জানানো হয় যে প্রদেশ ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জড়িত করার পাশাপাশি সমস্যার মোকাবিলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ), প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ফেডারেল ও প্রাদেশিক বিভাগকে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে।

Leave a Reply

error: Content is protected !!