করোনাভাইরাসের জের : চীনাদের প্রতি ব্যবহার পাল্টাচ্ছে আতঙ্কিত বিশ্ব |The4thcolumn

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২ ফেব্রুয়ারি’২০২০ :-

করোনাভাইরাসের জেরে বৈষম্যের শিকার হচ্ছে চিনারা, বিভিন্ন চাইনিজ খাবার নিয়ে উঠছে প্রশ্ন। চিনা বংশোভূত এক ব্রিটিশ সাংবাদিক ব্রিটেনের গার্ডিয়ান নামক সংবাদপত্রে বলেছেন, তিনি একটি বাসের সিটে বসতেই পাশের ব্যক্তি ভয় পেয়ে অন্য সিটে চলে যান। চিনা বংশোভূত এক মালয়েশিয় শিক্ষক জানিয়েছেন তার স্কুলে তাকে তাদের খাওয়া দাওয়া নিয়ে প্রশ্ন করা হচ্ছে। তারা এরকম অদ্ভুত খাবার কেন খায়, সেই খাবার থেকেই ভাইরাস ছড়াচ্ছে বলে শুনতে হচ্ছে তাকে। প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে চিন দেশ থেকে এই মারন ভাইরাস ছড়িয়েছে। ফলে বিদেশে বসবাসকারী চিনাদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। স্কুলে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছে চিনা শিশুরাও। কানাডার বিভিন্ন স্কুলে চিনা বাচ্চাদের কটু কথা শুনতে হচ্ছে ও বাকিদের থেকে আলাদা বসতে হচ্ছে।
সিঙ্গাপুরের এক তরুনী জানিয়ছেন, তাকে দেখে চিনা ভেবে এক শপিং মলে তাকে বাজে বাজে কথা বলেছেন স্থানীয়রা। যেসব স্কুলে চিনা বাচ্চারা আছে সেসব স্কুলে অন্য বাবা মায়েরা তাদের বাচ্চাদের পাঠাচ্ছেন না। চিনা রেস্তোরাঁ ও দোকান এড়িয়ে চলছে বহু মানুষ। সব মিলিয়ে এই মারন ভাইরাসের ভয়ে এক বিশৃঙ্খলার দেখা দিয়েছে গোটা বিশ্বে।
জানা গেছে, চিনের উহানের এক সি- ফুডের দোকান থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়েছিল। বিজ্ঞানীদের মতে, এই ভাইরাসের মূল বাহক বাদুড় ও সাপ। চিনারা বাদুড় ও সাপের মাংস খায় এবং তাদের জন্যই বিশ্বজুড়ে এই মহামাড়ীর সম্ভাবনা দেখা দিয়েছে বলে দাবী করছে একদল মানুষ।

Leave a Reply

error: Content is protected !!