কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পোয়াবারো : এলটিসি মেয়াদ বৃদ্ধি করলো কেন্দ্রীয় সরকার | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৩ সেপ্টেম্বর ২০২৪ :-

কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক খুশির খবর দিয়েই চলেছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ পরিমাণ ছিল ৫০ শতাংশ, তবে কেন্দ্রীয় সরকার জানিয়েছিলেন, সপ্তম বেতন কমিশন অনুযায়ী, পূজার আগেই আরও ৩ কিংবা ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পাবে, অর্থাৎ ৫০ শতাংশ ডিএ পরিবর্তিত হবে ৫৩ বা ৫৪ শতাংশে। এই বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পূজার আনন্দকে যেন দ্বিগুণ করেছিল।

যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কর্তৃক ডিএ বৃদ্ধির কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, তবে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য লিভ ট্র্যাভেল কনসেশনের (এলটিসি) মেয়াদ বৃদ্ধি করেছেন।
এই এলটিসি মেয়াদ বৃদ্ধি করার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বাড়তি সুযোগ পাচ্ছেন, সেটা হল প্রত্যেক বছর তারা বাইরে ঘুরতে যাওয়ার জন্য ( জম্মু ও কাশ্মীর, লাদাখ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর-পূর্ব ভারতে) ঘুরতে যাওয়ার জন্য যে সুযোগ পেতেন, সেই সুযোগ আরও আগামী ২ বছরের জন্য বৃদ্ধি করা হলো।
শুধু তাই নয়, এই নির্ধারিত ভ্রমণের স্থানে ঘুরতে যেতে হলে ৪ বছরের ব্লক পিরিয়ডের মধ্যেই ভ্রমণ স্থান বেছে নিয়ে ভ্রমণ করতে হবে, সেইসাথে এইবার থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্রমণের সুবিধার্থে প্লেনে করে ভ্রমণ করার সুবিধা দেওয়া হবে।

এই এলটিসি স্কিম পাওয়ার সুবিধা শেষ হওয়ার কথা ছিল, ২৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। সেটা বাড়িয়ে ২০২৬ এর ২৫ সেপ্টেম্বর করা হয়েছে। আরও ২ বছর এই সুবিধা বাড়ানোয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীগণ অনেকটাই খুশি। পূজার আগেই যেন উপরি পাওনা পূজার আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!