নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ১৬ অক্টোবর ২০২৪ :-

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনেক দিনের অপেক্ষার অবসান হলো। কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরোও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করলো, যার ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র পরিমাণ হয়ে দাঁড়ালো ৫৩ শতাংশ।
কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও অন্যান্য ভাতা বৃদ্ধি করে চলেছে একের পর এক। এতদিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন। কানাঘুষো শোনা যাচ্ছিল দিওয়ালির মধ্যে আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে, আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় দিওয়ালির মধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হচ্ছে, সেই সাথে বকেয়া তিন মাসের ডিএ এবং অক্টোবর মাসের স্লিজ পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
অন্যদিকে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এখনো পর্যন্ত ১৪ শতাংশই রয়েছে। ফলে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ পার্থক্যটা বেশ অনেকটাই।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পুজোর মধ্যে পকেট অনেকটাই ভারী হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১ কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের অনেকটাই সুবিধা হলো, সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একেবারে সোনার সোহাগা!