বাড়ানো হলো ট্রেনের কোচ : সহজ হলো যাত্রীদের ভ্রমণ | The 4th column

নিউজ ডেস্ক, দ্য ফোর্থ কলাম, ২৫ সেপ্টেম্বর ২০২৪ :-

কাছেপিঠে যাত্রা হোক কিংবা দূরপ্রান্তে ভ্রমণের জন্য অতি সুলভ মূল্যে দ্রুততর মাধ্যম হলো ট্রেন। যেহেতু পূজার আর হাতে গোনা কয়েকদিনের বাকি, এই পূজার ছুটিতে অনেকেই ভ্রমণের সেরা সময় হিসেবে বেছে নেয় পূজার দিনগুলোকে। কাছাকাছি ভ্রমণের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের সেরা জায়গা হিসেবে শান্তিনিকেতন কিংবা ধর্মীয় স্থান হিসেবে তারাপীঠকে বেশিরভাগ মানুষই নির্বাচন করেন, তবে পূজার সময় ট্রেনের টিকিটের এতটাই চাহিদা থাকে যে সেই অনুযায়ী ট্রেনের আসন সংখ্যা খুবই সীমিত। অতএব ইচ্ছা থাকলেও টিকিট বুকিং করা যায়না!

এইবার পূজায় সেই দুঃখ অনেকটাই ঘুচতে চলেছে, কারণ পূর্ব রেলের তরফে রামপুরহাট থেকে যাওয়া ৫ টি ট্রেনের কোচ সংখ্যা বাড়াতে চলেছে। এইবার থেকে ট্রেন যাত্রীদের ভ্রমণের জন্য টিকিট বুকিং এর চিন্তা কমলো অনেকটাই।

শান্তিনিকেতন কিংবা তারাপীঠ যে স্থানেই যাওয়া হোক না কেনো এই রামপুরহাট স্টেশনের ওপর দিয়েই যেতে হয়।
জানা যাচ্ছে, গত মঙ্গলবার থেকেই নতুন কোচ যুক্ত ট্রেন চলছে। শুধু কোচের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে সেটা নয়, একটি করে জেনারেল এবং থ্রি এসি কামরা যুক্ত করা হয়েছে।

যে ট্রেন গুলোতে নতুন কোচ যুক্ত করা হয়েছে, সেগুলো হলো : শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস ও হাওড়া-মালদহ এক্সপ্রেস, হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস ও কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনগুলোতে তিনটি করে নতুন কোচ যুক্ত করা হয়েছে, ট্রেনগুলোতে একটি চেয়ারকার, একটি স্লিপার ও একটি থ্রি-এসি কামরা যুক্ত করা হয়েছে।

পূর্ব রেলের এমন কার্যকারিতায় সাধারণ রেল যাত্রীদের ভ্রমণ অনেকটাই সহজতর হবে, সেইসাথে টিকিট বুকিং নিয়ে যে দুশ্চিন্তা হতো সেটা থেকে অনেকটাই স্বস্তি পেয়েছে ভ্রমনপিপাসু মানুষজন।

Leave a Reply

You cannot copy content of this page

error: Content is protected !!